চুনারুঘাটে ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫২ AM

৪০ লাখ টাকার মালামাল লুট

চুনারুঘাটে ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৫:৫৩:১৪ AM

 চুনারুঘাটে ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার ভোররাতে উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ভোররাত ৩টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত রান্নাঘরের দরজা কেটে ঘরে প্রবেশ করে। এরপর চেয়ারম্যানের দুই ভাই এনায়েত চৌধুরী ও এমরান চৌধুরীসহ পরিবারের অন্যান্যদের বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটতরাজ চালায়। এ সময় চেয়ারম্যান এজাজ ঠাকুর বাড়িতে ছিলেন না। ডাকাতরা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার, ১০ থেকে ১২টি দামি মোবাইল ফোনসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

চুনারুঘাট থানা পুলিশের ওসি হিল্লোল রায় বলেন, সকালে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর