তিন ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৪ AM

তিন ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ০৫:০৭:৪০ AM

তিন ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতা


সিলেট নগরের ফের বৃষ্টিতে প্লাবিত হয়েছে বেশকিছু এলাকা। নগরের উপশহর, সোবহানীঘাট, তেরোরতন, মাছিমপুর, তালতলা ও শেখপাড়া এলাকায় বৃষ্টির পানি জমেছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি দেখা গেছে।

সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত বৃষ্টিতে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন জানান, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঝরিঝিরি বৃষ্টিপাত হয়। এক সপ্তাহ আগেও ভারী বৃষ্টিতে নগরীর প্রায় শতাধিক এলাকা ডুবে যায়। ভোগান্তিতে পড়েন প্রায় ৬ থেকে ৭ হাজার পরিববার।

জলাবদ্ধতার কথা অস্বীকার করে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর গণমাধ্যমকে বলেন, ‘এটাকে ঠিক জলাবদ্ধতা বলা যাবে না। প্রচুর বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় পানি জমেছে। এ ছাড়া পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীও টইটম্বুর। এতে নগরে প্রবাহিত ছড়া ও খাল দিয়ে পানি গিয়ে নদীতে মিশতে পারছে না। তাই বৃষ্টিতে নগরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ছে।’

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর