জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল সড়কের কাটাগাং এলাকার একটি ফিশারি থেকে ফাহাদ আহমদ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহাদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের জামার আহমদের ছেলে। তিনি এই ফিশারিতে কর্মরত ছিলেন।
শুক্রবার দুপুর১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন অন্তর্ভুক্ত কাটা গাং এলাকার ফিশারিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পরে যান তিনি। পরে তার মৃত্যু হয়। শুক্রবার খবর পেছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি
জৈন্তাপুর প্রতিনিধি 








