টুকেরবাজারে বাস চাপায় অটোরিকশার ৪ যাত্রী আহত
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৯ PM

টুকেরবাজারে বাস চাপায় অটোরিকশার ৪ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ১১:৪৮:১৬ AM

টুকেরবাজারে বাস চাপায় অটোরিকশার ৪ যাত্রী আহত


নগরীর টুকেরবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে  তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে টুকেরবাজার এলাকায় ইয়াসিন কমিউিনিটি সেন্টারের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বেপরোয়া গতির বাস (সুনামগঞ্জ-জ ১১-০০১৪) ওভারটেকিং করতে গিয়ে ছাতকগামী অটোরিকশাকে (সিলেট-থ ১১-৭৬৬২) চাপা দেয়। এতে চালক ও ৪ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর পুলিশ বাস ও অটোরিকশাকে জব্দ করেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর