বন্যার পানিতে গোসল করতে নেমে নগরের মুক্তিরচক এলাকায় অভি (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মারা যাওয়া অভি স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র বলে জানা যায়। তার বাবা একজন সরকারি চাকরিজীবী।
শুক্রবার বেলা ১টার দিকে মহানগরের শাহপরান থানার ৩১ ওয়ার্ড এর মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি খালে এ ঘটনা ঘটে।
সিলেট সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১টার দিকে মহানগরের ৩১ ওয়ার্ড এর মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি খালে গোসল করতে নেমে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।
সিলেট তালতলা ফায়ার সার্ভিসের লিডার শহিদুন ইসলাম জানান, পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্র। ফায়ার সার্ভিসের টিম স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে।
আজকের সিলেট/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








