গোয়াইনঘাট প্রশাসনের তত্ত্বাবধানে ৫ হাজার ২শত পরিবারের মধ্যে ৫২ মেঃ টন চাল বিতরণ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:২৩ AM

গোয়াইনঘাট প্রশাসনের তত্ত্বাবধানে ৫ হাজার ২শত পরিবারের মধ্যে ৫২ মেঃ টন চাল বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৯:৫৭:২৬ AM

গোয়াইনঘাট প্রশাসনের তত্ত্বাবধানে ৫ হাজার ২শত পরিবারের মধ্যে ৫২ মেঃ টন চাল বিতরণ


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ টি ইউনিয়নের বন্যার্ত ৫ হাজার ২০০ পরিবারের মাঝে এক দিনেই ৫২ মেট্রিকটন জি.আর চাল বিতরণ করা হয়েছে। রোববার (২৩ জুন) গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অতিরিক্ত বৃষ্টিপাত ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৫,২০০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে পরিবার প্রতি ১০কেজি হারে মোট ৫২.০০০মেঃটন চাল বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন ত্রাণ তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োজিত ছিলেন।

ট্যাগ অফিসারের সার্বক্ষণিক উপস্থিতিতে এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যগণের মাধ্যমে এই খাদ্য সহায়তা (চাল) বিতরণ করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলায় এ পর্যন্ত ১৫২.৫০০মেঃটন খাদ্যশস্য(চাল); নগদ অর্থে ক্রয়কৃত ৬৫০০ প্যাকেট শুকনো খাবার,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৫৪৫ প্যাকেট শুকোনো খাবার, ১০ কেজি ওজনের ১৬০ প্যাকেট গো-খাদ্য এবং শিশু খাদ্য হিসেবে ৫০০ প্যাকেট গুড়ো দুধ বন্যা দুর্গত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর