হবিগঞ্জে বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব থেকে ৩০টি ট্যাব ও একটি এলইডি টিভি চুরির মামলায় কর্তব্যরত নৈশ প্রহরীকে গ্রেপ্তার করছে পুলিশ। এ ঘটনার মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে।
রোববার রাতে জেলার আজমিরীগঞ্জ উপজেলায় নোয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী আবু হানিফকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে ট্যাব ও টিভি উদ্ধারের তৎপরতা চলছিল বলে আজমিরীগঞ্জ থানা পুলিশ বাংলানিউজকে জানায়। গ্রেপ্তার হানিফ নোয়াগড় গ্রামের কাজল মিয়ার ছেলে।
আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে নোয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, দরজা ও ডিজিটাল ল্যাবে আলমারির তালা ভেঙে ৩০টি ট্যাব ও একটি ৫৫ ইঞ্চি এলইডি টিভি চুরি হয়। এ ঘটনায় উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল রায় হানিফসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে রাতেই হানিফকে গ্রেপ্তার করা হয়।
আজকের সিলেট/ডি/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








