সিলেট - ঢাকা মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় হাইওয়ে থানার সামনে ট্রাক চাপায় রবিউল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে । ঘাতক ট্রাক চালক ও হেল্পার সহ তিন জনকে আটক করেছে পুলিশ ।
বুধবার ভোর সকাল সাড়ে ৫ টা দিকে উপজেলার পৌরশহরে বিরামচর এলাকায় প্রতিদিনের ন্যায় হাইওয়ে থানা সামনে চেক পোস্ট বসানো অবস্থায় সিলেট থেকে ঢাকা গামী একটি ট্রাক ( ঢাকা মেট্রো - ট - ২০ - ৪৬ ৬৭) চেকপোস্ট অমান্য করে মহাসড়কে পাশে দাড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হক (২৫) কে চাপা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয়।
নিহত রবিউল হক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায় দুল হকের ছেলে। ঘাতক ট্রাক চালক চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাক পাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া (৫২) এবং একই এলাকার নূরুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম (২৬) ও রমজান আলী (১৮) কে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম আজকের সিলেটকে জানান, দুর্ঘটনায় রবিউল হককের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের এ্যাডিসনাল ডিআইজি শহিদ উল্লাহ বলেন , বুধবার ভোর সকালে সাড়ে ৫ টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সামনে মহাসড়কে ডিউটি কর্তব্যরত অবস্থায় আমাদের হাইওয়ে পুলিশ সদস্য রবিউল হক কে ট্রাক চাপা দেয় এতে ঘটসাস্থলে রবিউল হকের মৃত্যু হয়। এই ঘটনায় ট্রাক চালক ও হেল্পারসহ ৩ জনকে আটক করে এবং ঘাতক ট্রাকটি থানায় জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট/ডি/এপি









