হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ তিন নারী ও এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকার
মোশারফ মিয়ার কন্যা জেসমিন আক্তার (৪০), হোসেন মিয়ার কন্যা শারমিন আক্তার
(২৫) ও রাব্বি মিয়ার কন্যা সাজেদা বেগমকে (৬৫) আটক করেন।
বুধবার সকাল সাড়ে ৮ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
অপর এক অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৯, সিপিবি -৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর এসআই মো.তৌহিদ রহমান এর নেতৃত্বে র্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ মো.আজিদ মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামের দুধ মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এপি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








