বন্যার সুযোগে সিলেটের সিমান্ত এলাকায় নৌকা যোগে চলছে জমজমাট চোরা চালান। বিশেষ করে গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাট ও কোম্পানিগঞ্জ সিমান্ত উপজেলা দদ্রুতে বন্যাকালীনে চোরা চালানের মহুতস্ব শুরু হয়েছে। প্রায় প্রতিদিনিই পুলিশের হাতে ধরা পড়ছে ভারতীয় চিনি চালান।
একদিন আগে সিলেটের বিশ্বনাথের রশিদপুর এলাকায় ২২০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে সিলেট জেলা পুলিশ। যা সিমান্ত উপজেলাগুলো দিয়ে এনে অন্যত্র পাচার করা ইচ্ছিল।
এর একদিনের মাথায় সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বারকি নৌকা থেকে ১১১ বস্তা ভারতীয় চিরি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। বুধবার(২৬জুন) ভোরে জৈন্তাপুর উপজেলার সারী নদীতে দুটি নৌকা থেকে ১১১ বস্তা চিনি উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার এসআই (মিডিয়া অফিসার) মো.আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের সারী নদীতে পুরাতন কাঠের তৈরি দুইটি নৌকা থেকে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকের সিলেট/ডি/এপি









