ফেঞ্চুগঞ্জে পাহাড়িকার বগি লাইনচ্যুত
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৩ AM

ফেঞ্চুগঞ্জে পাহাড়িকার বগি লাইনচ্যুত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৮:৪৮:১৪ AM

ফেঞ্চুগঞ্জে পাহাড়িকার বগি লাইনচ্যুত


ফেঞ্চুগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের কটালপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির দুটি বগি রেললাইন থেকে পড়ে যায়। এসময় আতংকে ট্রেনের কয়েকজন যাত্রী লাফ দিয়ে পাশের খালে দিয়ে পড়েন। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুর্ঘটনা কবলিত ট্রেনটির যাত্রীরা।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়িকার দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর