ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকের মৃত্যু
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০১ PM

ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ১১:৩৬:২৪ AM

ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকের মৃত্যু


ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহত কারচালকের নাম ও ঠিকানা জানা সম্ভব হয়নি। এ ঘটনায় কারে থাকা অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ওসমানীনগর উপজেলার আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শীরা জানান,  সিলেট থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি  সংঘর্ষ হয়। স্থানীয়রা ধারণা করছেন- প্রাইভেট কারের চালক ঘুমিয়ে পড়েছিলেন। কারটি সরাসরি এসে বাসের নিচে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কারচালক নিহত হন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মেশিন দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া কারের বডি কেটে লাশ উদ্ধার করে। এর আগে স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ওসমানীনগর থানার ডিউটি অফিসার রত্না আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর