জগন্নাথপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইকড়ছই এলাকা থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০ টার দিকে ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার পেছনে চারা ক্ষেতে অজ্ঞাত এক নারীর অর্ধ পোড়া লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। নাম পরিচয়ের সনাক্তের চেষ্টা চলছে।
আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস
সজিব শর্মা, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে 








