নিখোঁজের দুইদিন পর পুকুর থেক লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২৪ PM

নিখোঁজের দুইদিন পর পুকুর থেক লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০৩:৩৭:৪১ AM

নিখোঁজের দুইদিন পর পুকুর থেক লাশ উদ্ধার


সিলেটের মোগলাবাজার থেকে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে মোগলাবাজারের মাহমুদাবাদ ইসলামপুর এলাকার কাঁচা রাস্তার পাশের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে মোগলাবাজার থানা পুলিশ।

মৃত হেলাল আহমদ (৪৪) মোগলাবাজার মাহমুদাবাদ এলাকার শমসের আলীর ছেলে। হেলাল শারীরিক প্রতিবন্ধী। 

পুলিশ সূত্রে জান যায়, শারীরিক প্রতিবন্ধী হেলান দুইদিন আগে নিখোঁজ হন। বন্যা কবলিত এলাকায় বাসা থাকার কারণে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু হয় তার। 

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতার কারণে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর