নগরীর চাঁদনীঘাট মাছ বাজারস্থ আব্দুর রহমান মোটরস সামনের খালি জায়গায় তীর শিলং জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়োন্দা পুলিশ। আটককৃতরা হলেন- আলী ইসলাম (৩০) জামাল মিয়া (২৫) বদরুল ইসলাম (২৮) আবুল কালাম (৫৫) আশ্রাফ মিয়া (৫৬) রবিউল আউয়াল (৩০) মিজান মিয়া (৪৪) মিজানুর রহমান (২৯) মাহফুজ মিয়া (২৮)
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন- এর নেতৃত্বে চাঁদনীঘাট মাছ বাজারস্থ আব্দুর রহমান মোটরসে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
সিলেট মেট্রোডিবি’র এডিসি শাহরিয়ার আল মামুন আজকের সিলেটকে বলেন, চাঁদনীঘাট মাছ বাজারস্থ জায়গায় দীর্ঘ দিন থেকে তীর শিলংয়ের জুয়ার আস্তানা তৈরি করা হয়েছে। অবশেষে ডিবি পুলিশের সহায়তা তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








