জৈন্তাপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৩ AM

জৈন্তাপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৫:০৭:১৬ AM

জৈন্তাপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা


জৈন্তাপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে দুর্যোগ ব্যবস্হাপনায়  সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ২টার দিকে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ঢাকার ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা বুলবুল হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো হিরণ মাহমুদ।

সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগে করনীয় শীর্ষক বিষয়াবলী নিয়ে প্রশিক্ষণ  ও ধারণা প্রদান করা হয়। বিশেষ করে সম্প্রতি সময়ে জৈন্তাপুরে দুইদফা প্রলয়ঙ্কারী বন্যা ও বন্যা পরবর্তী মানুষের পূনর্বাসন, খাদ্য সহায়তা, ত্রাণ বিতরণ,  স্বাস্থ্যসেবা,জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়,আশ্রয় কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত, গবদীপশুপাখির খাদ্য সংকট নিরোসন, বিদ্যুৎ ব্যবস্হা সচল, জরুরী স্যানিটেশন, হাইজেনিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুনারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ তানভির আরাফাত, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী শফিউল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রিয়াদ হাসান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্য ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যবৃন্দ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর