কাজিরবাজারে ডিবির অভিযানে ১০ জুয়াড়ি আটক
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২৪ PM

কাজিরবাজারে ডিবির অভিযানে ১০ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৬:৪৫:৫৭ AM

কাজিরবাজারে ডিবির অভিযানে ১০ জুয়াড়ি আটক


নগরীর কাজিরবাজার ব্রীজের নিজ থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই এলাকায় দীর্ঘ দিন থেকে অত্যন্ত সুকৌশলে জমজমাট তীর শিলং এর আসর চলছিল।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদেরকে আটক করে এসএমপির গোয়েন্দা শাখার একটি দল।

আটককৃতরা হলো- নগরীর লামাবাজার কুলিয়াটোলা এলাকার নীলিমা ১৯ নং বাসার কবির হোসেনের পুত্র শাকিল আহমেদ (৩১) ও নীলিমা ৪৮ নং বাসার মৃত মো: আবুল হোসেনের পুত্র মো: মোশাররফ (৩৫), কুয়ারপার এলাকার সমুজ আলী মো: আবুল কাশেম রানা (৩৫), দক্ষিন সুরমার ভার্থখলা এলাকার মো: আব্দুল হকের পুত্র মো: হীরা আহমেদ (২৯), আম্বরখানা ৫ নং রোডের ১৪৬ নং বাসার মো: মাহমুদ আলীর পুত্র মো: মহিবুর রহমান (৩১), কুশিঘাট এলাকার ১৪৮ নং বাসার মৃত আব্দুল মন্নানের পুত্র মো: আব্দুস শহীদ (৫৩), টুকেরবাজার পীরপুর এলাকার মৃত আব্দুল আজিজ মো: খালেদ হোসেন (৪০), নগরীর এলাকার মাছুদিঘীরপাড় এলাকার তাজুল ইসলামের পুত্র আব্দুস সালাম (৪০), টুকেরবাজার গোপাল এলাকার মৃত উস্তার আলীর পুত্র জহির উদ্দিন (৫৪), কাজিরবাজার তোপখানা এলাকার মৃত শফিক মিয়ার পুত্র মো: নূর মিয়া (৫৫)।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর