রাতারগুলে পানিতে নেমে পর্যটক নিখোঁজ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩০ AM

রাতারগুলে পানিতে নেমে পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৭:৪৫:০১ AM

রাতারগুলে পানিতে নেমে পর্যটক নিখোঁজ


পর্যটনকেন্দ্র রাতারগুল সোয়াম ফরেস্টে ঘুরতে এসে মোটরঘাট খেয়াঘাটে পানিতে নেমে এক পর্যটক তলিয়ে গেছেন। তবে তাৎক্ষনিকভাবে তলিয়ে যাওয়া পর্যটকের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতারগুল সোয়াম ফরেস্টের ভিতরে প্রবেশের ইজারাকৃত মটরঘাট খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদীর পানিতে নামেন চারজন পর্যটক।এসময় একজন পর্যটক সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে তৎপরতা চালাচ্ছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর