কানাইঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার আহমদ স্বপন (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মুরারিচাঁদ (এমসি) কলেজের বিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সড়কের বাজার এলাকার রামপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মোটরসাইকেল যোগে জকিগঞ্জ থেকে সিলেট আসার পথে কানাইঘাট উপজেলার রামপুর যাত্রী ছাউনি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান।
কানাইঘাট থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
কানাইঘাট প্রতিনিধি 








