"বসন্তে পাও আর বর্ষায় নাও"এযেন এক বাস্তব উদাহরণ নিয়ে আজো ঠিকে রয়েছে মধ্যনগরে শতবর্ষী নৌকার বাজার। হাওরাঞ্চলে বর্ষার মৌসুমে নিত্যদিনের সঙ্গী হিসেবে প্রতিটি ঘাটেই বাধা থাকে একটি করে নৌকা।হাওরে বসতি স্থাপনের শুরুতেই অথৈই জলের উপর দিয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা।
বর্ষার শুরুতেই ঐতিহ্যবাহী মধ্যনগর নৌকার বাজারে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা সহ হাওরাঞ্চলের প্রায় ২০টি উপজেলা থেকে ক্রেতা বিক্রেতার নৌকা নিয়ে আসেন।
মধ্যনগর উপজেলার সদরের ভূমি অফিস ও বিপি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভাসমান পানির উপর চলে নৌকা কেনাবেচা। প্রতি শনিবারে নৌকা বাজারে আসে চামরদান্বিয়ানাও,খিল্লুয়া,সরঙ্গা,কোষা, পডা,পাউড়া গাইয়া,বাড়কি,ইঞ্জিন চালিত টেম্পু ট্রলার সহ নানান রকমের নৌকা। এই বাজারে সর্বনিম্ন ৩হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের নৌকা ক্রয় বিক্রয় হয়ে থাকে।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর নৌকার দাম ভাল থাকলেও ক্রয় বিক্রয় অনেকটাই কম লক্ষ করা গেছে। বিশিষ্টজনদেরর মতে পর্যাপ্ত সুবিধাপেলে হয়তো আরো দুরদুরান্ত থেকে ক্রেতা বিক্রতা আসতে পারে এই ঐতিহ্যেবাহী নৌকার বাজারে।
আজকের সিলেট/ডি/এপি
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে 








