গোয়াইনঘাটে দুই দফা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১৮ PM

গোয়াইনঘাটে দুই দফা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ১১:৫৩:৪৫ AM

গোয়াইনঘাটে দুই দফা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা


বিশ্ব বিপর্যস্ত মহামারী করোনার ধকল, ২০২২ সালের শত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় রাস্তাঘাট ঘর বাড়ির ক্ষয়ক্ষতির বীভৎসতা পুষিয়ে উঠতে না উঠতেই ২০২৪ সালের দুই দফা বন্যায় আবারো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাটের প্রধান ও গ্রামীণ সড়ক গুলো। অনেকটা গোছালো গোয়াইনঘাট কে পিছিয়ে দিয়েছে ৩০ বছরের সেই দিনে। জেলা সদরের সাথে উপজেলা সদরের এবং উপজেলার প্রতিটা ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যোগাযোগের প্রধান তিনটি সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সালুটিকর গোয়াইনঘাট, সারীঘাট গোয়াইনঘাট, গোয়াইনঘাট কলেজ থেকে আলীর গ্রাম সোনার হাট পিরোজপুর সড়কের বেহাল অবস্থা। বানের পানির তীব্রতায় বেশ কয়েক জায়গায় বড় ভাঙ্গনের সৃষ্টি হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং কয়েক জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মানুষজন যাতায়াতে ও পারাপারে চরম দুর্ভোগে পড়েছে গোয়াইনঘাট সদর ইউনিয়নের মানুষজন। প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামীন অবকাঠামো ও কাঁচা পাকা রাস্তার বেহাল অবস্থা। রাস্তাঘাট বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছেন এই ইউনিয়নের মানুষ।গ্রামগুলোতে প্রবল স্রোতে পানি প্রবেশ করে পুকুরে মাছ, গ্রামীন কাঁচা পাকা রাস্তা ও বেশ কয়েক জায়গায় স্রোতের তোড়ে ভেঙ্গ গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ঝুঁকিতে রয়েছে। এতে জন দুর্ভোগ বেড়েছে।

গোয়াইনঘাট সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন,২০২২ ও ২৪ সালের বন্যায় আমরা ৩০ বছরের মত পিছিয়ে গেছি। সম্প্রতি বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার সদর ইউনিয়নে। প্রধান সড়ক গ্রামীন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি কৃষক,মৎস্য ও পোল্টি খামারিসহ প্রায় ৯০ ভাগ মানুষের ক্ষতি হয়েছে। বিশেষ করে রাস্তাঘাটের যা ক্ষতি হয়েছে তা আমার পাওয়া বরাদ্দ  দিয়ে কাজ করে পুষিয়ে ওঠা সম্ভব নয়।তিনি সরকারি বরাদ্দের ব্যাপারে বেশ কয়েকটি দাবি তুলেছেন। গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে ইজিপি প্রকল্প চালু করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,গোয়াইনঘাট উপজেলা প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা প্রবণ এলাকা। তাই এই উপজেলায় বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ কোন সরকারি বরাদ্দের প্রয়োজন। যা দিয়ে সুন্দরভাবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করা যায়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর