সিসিকরে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসায় হামলার প্রতিবাদে এক ঘন্টা কর্মবিরতি করেছে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নগর ভবনসহ একই সাথে নগরীর ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ১ ঘন্টা করে মোট ৫৭ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ভাটাটিকর এলাকায় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছে।
এছাড়াও আগামী ১ জুলাই সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও ২ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।
এদিকে, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে ১৪ জন অভিযুক্তের নামসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন তিনি।
মামলায় আসামীরা হলেন, কল্যাণপুরের মৃত শেখ মখন মিয়ার ছেলে শেখ নজরুল ইসলাম বিজয় (৩০), আলম মিয়ার ছেলে সুহেল (৩২), শেখ কবির উরফে সম্রাট করিবের ছেলে রাব্বি (২২) ও শেখ রুহিত (২০), মো. মান্নান মিয়ার ছেলে তারেক আহমদ (৩১), শাপলাবাগের সাজ্জাদ মিয়ার ছেলে ছামাদ আহমদ (২২), আব্দুর রহিম মল্লিকের ছেলে ফুজায়েল মল্লিক (২০), মিনহাজের ছেলে ইয়াকীন (২০), নাসির (২৩), মহিন মিয়ার ছেলে মুছা খান তপু (২১), কুশিঘাটের বাছিরের ছেলে শাওন (২৩), ভাটাটিকরের আমিন উদ্দিনের ছেলে রিয়াজুল, মোহাম্মদপুরের মৃত মো. জামাল উদ্দিনের ছেলে মো. রাহেল উদ্দিন রাবেন, জসিম মিয়ার ছেলে বোরহান (২৫)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








