উজানে ভারতে প্রচুর বৃষ্টিপাত : সিলেটে ফের বন্যার আশংকা
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩২ PM

উজানে ভারতে প্রচুর বৃষ্টিপাত : সিলেটে ফের বন্যার আশংকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৭:০৭:১৮ AM

উজানে ভারতে প্রচুর বৃষ্টিপাত : সিলেটে ফের বন্যার আশংকা


দুই দিন থেকে ভারতের মেঘালয়া রাজ্যের চেরাপুঞ্জি ও আসামের লুসাই-আ্ফরংসহ বিভিন্ন পর্বতে প্রচুর বৃষ্টি-পাত হচ্ছে। যার কারণে সিলেটের সুরমা-কুশিয়ারা,লোভা, পিয়াইন নদী, গোয়াইন নদী ও সারি নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

 রবিবার (৩০ জুন) পর্যন্ত এ সব র্পবতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী তিনদিন র্পযন্ত সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয়াসহ পাহাড়ি রাজ্যেসমুহে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি ঢল নেমে সিলেটে ফের  বন্যার আশঙ্কা করা হচ্ছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, শনিবার থেকে ভারতের মেঘালয়া রাজ্যের চেরাপুঞ্জি ও তৎসংলগ্ন এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। এ সব এলাকায় টানা আরো ৩ দিন বৃষ্টি অব্যাহত থাকবে। তিনি সবাইকে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন।
এছাড়া বিভিন্ন ইউনিয়নে ট্যাগ অফিসারগণকে সংশ্লিষ্ট প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউপি সদস্যগণকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকার্য পরিচালনা কারী নৌকা, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে অনুরোধ জানান।

কানাইঘাট থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে, উজানের ঢলে লোভা নদী ও  সুরমার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। যে কোনো সময় বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর