তালতলা আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষ আটক
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৬ AM

তালতলা আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৭:৪৬:৪২ AM

তালতলা আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষ আটক


সিলেটে এসএমপি ডিবির অভিযানে তালতলা সাকিনস্থ হোটেল বিলাস আবাসিক হোটেে, ম্যানেজার ও স্টাফসহ ৮ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬ টায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন- রাসেল আহমেদ (২৫) জমির (৩৫) মো: এমদাদুল হক (৪৬) নুরুল আমীন (৫৩) তাপস দাস (৩২) জুনায়েদ খান (২৭) রিনা (৪০) রাবিয়া (৩৫)

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন- এর নেতৃত্বে নগরীর তালতলা সাকিনস্থ হোটেল বিলাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা অবস্থায় তাদের আটক করে ডিবি পুলিশ।

এসএমপিরঅতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন আজকের সিলেটকে বলেন, এসএমপি ডিবির একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে। হোটেলগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলবে। আটককৃত তালতলা সাকিনস্থ হোটেল বিলাসের আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর