চৌকিদেখীতে সিএনজি ধাক্কায় পথচারীর মৃত্যু
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৮ AM

চৌকিদেখীতে সিএনজি ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০২:৩৮:০৩ AM

চৌকিদেখীতে সিএনজি ধাক্কায় পথচারীর মৃত্যু


নগরীর চৌকিদেখীতে নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছমা বেগম (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত নাম আছমা বেগম সুনামগঞ্জ সদর থানার নুরিশপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে চৌকিদেখীর ৩ নং গলির একটি বাসায় ভাড়া থাকতেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে আম্বরখানা-বিমানবন্দর সড়কের চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে আম্বরখানা-বিমানবন্দর সড়কের চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা পথচারী ওই নারীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অটোরিকশাটি জব্দ করেছে ও অটোরিকশার চালক এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের আব্দুর রহমানের ছেলে মো. সাগর মিয়াকে (২৮) আটক করে থানায় নিয়ে এসেছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর