সুনামগঞ্জের দোয়ারায় নৌকাডুবিতে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তিন জনই আজমপুর আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা।
মঙ্গলবার সকাল ১১টায় দোয়ারা বাজার উপজেলার আজমপুরে এ ঘটনা ঘটে। সুরমা নদী পার হতে তীব্র স্রোতে নৌকা ডুবে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদসূত্র জানায়, সকাল ১১টার দিকে ডিঙ্গি নৌকা করে সুরমা নদী পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে নৌকাটি। এ সময় মাঝি সাতরে পারে উঠতে পারলেও দুই মহিলা ও এক শিশু তলিয়ে যান।
ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিখোজদের উদ্ধাের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আজকের সিলেট/কে.আর
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








