ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে তৈলবাহী গাড়ি ( ঢাকা মেট্রো ঢ-৪৪০-৪৬০ ও সিএনজি অটোরিকশার (হবিগঞ্জ থ-১১-৪১৫৮) মুখোমুখি সংঘর্ষে ফজল মিয়া (২২) নামে সিএনজি চালক নিহত হয়েছে। নিহত ফজল মিয়া (২২) আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত রহমত মিয়ার পুত্র। এঘটনায় তৈলবাহী গাড়িকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল অনুমান ৫টার দিকে সৈয়দপুর বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে আউশকান্দি আসার পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি তৈলবাহী গাড়ির সাথে সরাসরি সিএনজির অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।
সিএনজিতে থাকা উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের বদরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী (৩৫) গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ মিমো









