ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে হবিগঞ্জ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৪ PM

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে হবিগঞ্জ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ০৭:০০:১০ AM

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে হবিগঞ্জ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে হবিগঞ্জের লাখাই উপজেলার সাদেক মিয়া (২৩) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর নিহত হয়েছে। নিহত সাদেক মিয়া উপজেলার ভাদিকারা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

বুধবার বিকেলে শহরের কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সাদেক মিয়া বি-বাড়িয়ার খতমে নবুয়ত নামক কওমী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনটি জেলা শহরের কলেজ গেইট এলাকায় পৌঁছালে সাদেক মিয়া ট্রেনের নিচে কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর