সিলেটে নগরের কাজিটুলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সকালে বিহঙ্গ ৭১ নং বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মো. মিনহাজ উদ্দিন (২৩) ওই বাসার বর্তমান বাসিন্দা জাহাঙ্গীর আলমের পুত্র।
পারিবারিক সূত্র জানায়, কয়েমাস পূর্বে বিয়ে করে স্ত্রীকে ঘরে তুলে মিনহাজ। এর পর স্ত্রী কানাডায় চলে যায় এবং সম্প্রতি স্ত্রী মিনহাজের কাছে ডিভোর্স লেটার পঠিয়ে দেয়। এতে অভিমান করে বুধবার রাতে শয়ন কক্ষের জানালার গ্রীলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিনহাজ।
সকালে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙ্গে মিনহাজের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/বার্তা/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








