বোয়ালজুর ইউপির উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৬ চেয়ারম্যান প্রার্থী
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৩ AM

বোয়ালজুর ইউপির উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৬ চেয়ারম্যান প্রার্থী

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৫:৫২:৫২ AM

বোয়ালজুর ইউপির উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৬ চেয়ারম্যান প্রার্থী


বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে জমা দিয়েছেন ৬ ল প্রার্থী। তারা হলেন- হাজী রফিক আহমদ, ফারুক আহমদ, আতাউর রহমান তালুকদার, সৈয়দ হায়দার আলী মিজান, মুফতি মাহমুদ জায়গীরদার এবং স্বরূপ দে।

বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত তারা এই মনোনয়নপত্র গ্রহন দেন ।

নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল শুক্রবার মনোনয়ন বাছাই, ৬ থেকে ৮ জুলাই আপীল, ৯ জুলাই আপীল নিষ্পত্তি, ১০ জুলাই মনোনয়ন প্রত্যাহের শেষ তারিখ, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং আগামী ২৭ জুলাই এ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


উপজেলা নির্বাচন কর্মকর্তা নয়ন পুরকায়স্থ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে শপথ গ্রহন করায় বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। ফলে আগামী ২৭ জুলাই এ পদে  উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর