পাঠানটুলায় ডিবির অভিযানে ৭ জুয়ারি গ্রেফতার
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৯ AM

পাঠানটুলায় ডিবির অভিযানে ৭ জুয়ারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৮:৩৮:২৪ AM

পাঠানটুলায় ডিবির অভিযানে ৭ জুয়ারি গ্রেফতার


পাঠানটুলা সাকিনস্থ ফাহিমা ফার্নিচারের সামনে ফাকা জায়গায় তীর শিলং খেলারত অবস্থায় ৭ জুয়ারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-রইছ আলী(৬৪), মানোয়ার হোসেন(২৭), নূর ইসলাম(৪২), ইয়াসিন খা(৪৫), মোঃ আব্দুল মিয়া(২০), মোঃ মনির (২৫), রাসেল আহমেন(২৮)

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন- এর নেতৃত্বে পাঠানটুলা সাকিনস্থ ফাহিমা ফার্নিচারের সামনে খালি জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন আজকের সিলেটকে জানান- দীর্ঘ দিন থেকে তীর শিলংয়ের সাথে জড়িত ছিল। আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি পাওয়া যায়। এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর