হবিগঞ্জে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন শিক্ষক
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৭ AM

হবিগঞ্জে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন শিক্ষক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৪:২৩:১৬ AM

হবিগঞ্জে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন শিক্ষক


হবিগঞ্জ সদর  উপজেলায় পইল সাহেব বাড়ি মাদ্রাসায় মো.তাহসিন (১২) নামে মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। হাফিজিয়া মাদ্রাসার ছায়েদ আলী নামে এক শিক্ষকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। বিকেলে বিষয়টি জানাজানি হলে রাতে শিশুর মামা থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী শিশুর মামা জুয়েল মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন।

আহত শিক্ষার্থী মামা জুয়েল মিয়া জানায়, দুই বছর ধরে তাহসিন পইল সাহেব বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় পড়া লেখা করে আসছে বর্তমানে সে ৭ পাড়া মুখস্থ ও করেছে। তাহসিন পড়া বলাতে দেড়ি করায় ওই শিক্ষক অমানবিক নির্যাতন করেছে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। রাতে আমি হবিগঞ্জ সদর মডেল থানায় একটা লিখত অভিযোগ দিয়েছি।

এ ব্যপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় রায় বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখছি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর