ফাইল ছবি
ভারতীয় চোরাই চিনিভর্তি ১টি ট্রাক জব্দ করেছে এসএমপি সিলেটের মোগলাবাজার থানা পুলিশ। এসময় একজনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৬ জুলাই) বিকেল চারটার দিকে থানার পারাইচক এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা ট্রাকভর্তি ভারতীয় চোরাই চিনি সিলেটে জেলার গোয়াইনঘাট থানার জাফলং হয়ে এসে অন্যত্র পাচার হচ্ছিল বলে জানিয়েছে একটি সূত্র।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পারাইচক এলাকায় ভারতীয় চোরাই চিনির ১টি ট্রাক জব্দ ও ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
জব্দ করা চিনির বস্তা গণণাসহ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আজকের সিলেট/বার্তা/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








