ফ্রান্সে ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে। দেশটির উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি (আরএন) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। অফিসিয়াল ফলাফল বামপন্থি নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) জোটের বিজয় দেখাচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থি জোট দ্বিতীয় স্থানে রয়েছে। আরএন রয়েছে তৃতীয় স্থানে।
এ অবস্থায় দেশটি এখন ঝুলন্ত সংসদের সম্ভাবনার মুখোমুখি। কারণ তিনটি দলের একসঙ্গে কাজ করার কোনো ঐতিহ্য নেই।
এ বিষয়ে ম্যাক্রোঁর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এটি ছিল ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট, যা ম্যাক্রোঁ এক মাস আগে ডেকেছিলেন।
এক সপ্তাহ আগে প্রথম রাউন্ডে আরএন ভালো করার পরে অনেক জায়গায় আরএনবিরোধী ভোটগুলো প্রতিদ্বন্দ্বীর পক্ষে যেতে দেওয়ার জন্য একটি কৌশলী পদক্ষেপ হিসেবে বামপন্থি বা মধ্যপন্থি প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছিলেন।
শীঘ্রই সম্পূর্ণ ফলাফল জানআ যাবে বলে আশা করা হচ্ছে।
আজকের সিলেট/ডিটি/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








