লালাবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৬ PM

লালাবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৫:১১:২০ AM

লালাবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে


দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার (সাত মাইল) এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। এঘটনায় ২৫ যাত্রী প্রাণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের  লালাবাজার (সাত মাইল) এলাকার ৭ এপিবিএন’র সামনে এই ঘটনা ঘটে। ৭ এপিবিএন’র সদস্যদের তাৎক্ষনিক তৎপরতায় অল্পের জন্য ২৫ যাত্রী প্রাণে রক্ষা পায়।

৭এপিবিএন’র মিডিয়া কর্মকর্তা এএসআই মোহাম্মদ পাবেল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার (সাত মাইল) এলাকার ৭ এপিবিএন’র সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক ৭ এপিবিএন’র সদস্যরা বাসটির যাত্রী, ড্রাইভার ও সুপাইভারকে উদ্ধার কাজ শুরু করে। এরই মধ্যে ৭এপিবিএন’র কন্ট্রোল রুম থেকে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে উদ্ধার কাজে যোগ দেয়। এতে করে অল্পের জন্য বাসে থাকা ২৫ যাত্রী প্রাণে রক্ষা পান। এঘটনায় কেউই বড় ধরণের আঘাতপ্রাপ্ত হননি, সবাই বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে চলে গেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর