সুনামগঞ্জের মধ্যনগরে প্রধানমন্ত্রীর পক্ষে ২ হাজার বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টায় উপজেলার মধ্যনগর বাজারস্থ খাদ্যগুদাম প্রাঙ্গনে ৪টি ইউনিয়নের বন্যার্ত পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার।
অন্যান্যদের মধ্যে ছিলেন- মধ্যনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হযরত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান হালুফা আক্তার হেপী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ, চামরদানী ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু প্রমূখ।
আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








