একটি উন্নত-সমৃদ্ধ বোয়ালজুড় বিনির্মাণই আমার মূল লক্ষ্য : হাজী রফিক
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫১ PM

বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়

একটি উন্নত-সমৃদ্ধ বোয়ালজুড় বিনির্মাণই আমার মূল লক্ষ্য : হাজী রফিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৩:২৭:৫৬ AM

একটি উন্নত-সমৃদ্ধ বোয়ালজুড় বিনির্মাণই আমার মূল লক্ষ্য : হাজী রফিক


বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী রফিক আহমদ বলেছেন, আমার কিশোর বয়স থেকে ফুটবল খেলার সুবাদে বোয়ালজুর ইউনিয়নের প্রতিটি মাঠ-ঘাট, পথে- প্রান্তরে ঘুরে বেড়িয়েছি। 

২০০৪ সালে ভয়াবহ বন্যার সময় বোয়ালজুর ইউনিয়নের প্রতিটি গ্রামে-গ্রামে ঘরে ঘরে-ঘুরে গিয়েছি, সাধ্যমতো পাশে থাকার চেষ্ঠা করেছি। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত বোয়ালজুর ইউনিয়নবাসীর সামাজিক সমস্যা থেকে শুরু করে সব সময় সুখে-দুঃখে পাশে আছি। আমার যৌবনের সোনালী সময় আমি বোয়ালজুরবাসীর সাথে কাটিয়েছি। এই ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা, মাটি ও মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক যুগ যুগান্তরের। এই ইউনিয়নের সাথে সম্পর্ক মা ও সন্তানের মতো। সন্তান যেমন মাকে ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনই আমিও এই এই ইউনিয়নের মাঠি ছাড়া থাকতে পারি না। সেই সুবাধে আসন্ন ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে দল মত নির্বিশেষে সর্বস্তরের জনতার অনুরোধে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। 

আমি কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রার্থী নই, আমি সাধারণ জনতার প্রার্থী।

শুক্রবার সকাল ১১ টায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

হাজী রফিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব নিদর্শন দেখা যায় আমাদের বোয়ালজুড় ইউনিয়নে। অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করা, একটি অত্যাধুনিক ইউনিয়ন বিনির্মাণ, আত্মনির্ভরশীল, স্বনির্ভর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে জীবনের পড়ন্ত বিকেলে বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে আমি প্রার্থী হয়েছি।

তিনি আরো বলেন, কৃষি ও মৎসনির্ভর ৫ হাজার ২শত ৭২ একর আওয়াতনের ৯টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত বোয়ালজুর ইউনিয়নে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বসবাস যুগযুগ ধরে। স্কুল-মাদ্রাসা ও মসজিদ-মন্দির, নদী-খাল ও হাওর-বাওরে সমৃদ্ধ এই এলাকা। সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব নিদর্শন দেখা যায়নসর্বত্র। উন্নয়নে পিছিয়ে থাকা এই ইউনিয়নটিতে স্বাধীনতার পর থেকে উন্নয়নের জোয়ার শুরু হয়েছিল। গোয়ালাবাজার থেকে ইলাশপুর রাস্তা ও পেকুয়া নদীর ব্রীজ, একটি অত্যাধুনিক ইউনিয়ন পরিষদ ভবন, অধিকাংশ রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ বোয়ালজুর ইউনিয়নবাসীর সিংহভাগ উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন হয়ে

গেছে । এখন অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করে একটি স্বনির্ভর সমৃদ্ধ বোয়ালজুর ইউনিয়ন সময়ের দাবি। অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করা, একটি অত্যাধুনিক ইউনিয়ন বিনির্মাণ, আত্মনির্ভরশীল, স্বনির্ভর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে জীবনের পড়ন্ত বিকেলে আসন্ন বোয়ালজুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে

মোটরসাইকেল প্রতীক নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাজী রফিক আহমদ বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমার আস্থা রয়েছে৷ আশা করি তারা আগামী ২৭ জুলাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবেন।

তিনি বলেন, জীবনের শেষ বয়সে এসে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমি এই ইউনিয়নের সাধারণ মানুষের একজন সেবক হয়ে কাজ করতে এসেছি। এই ইউনিয়নের মানুষ আমাকে এখন পর্যন্ত যে ভালোবাসার চাদরে আগলে রেখেছেন, তা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ।

বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি সাংবাদিকদের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর