ধর্মপাশায় হাওরের পানিতে ডুবে বউ শ্বাশুড়ির মৃত্যু
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫০ PM

ধর্মপাশায় হাওরের পানিতে ডুবে বউ শ্বাশুড়ির মৃত্যু

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৭:২৮:৩২ AM

ধর্মপাশায় হাওরের পানিতে ডুবে বউ শ্বাশুড়ির মৃত্যু


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামে হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার (২১) নামে দুই শাশুড়ী বউয়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে। রেজিয়া আক্তার জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী এবং পিপাসা আক্তার রেজিয়া আক্তারের পুত্র হক মিয়ার স্ত্রী। 

স্থানীয়রা জানান, ওইদিন দুপুর দুুুুুুুুুুুুুুুুুুইটার দিকে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার দুজনেই বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। এ সময় শাশুড়ীকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তসত্তা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যায়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।  

ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর