হবিগঞ্জের নবীগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একপক্ষের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মধ্যবাজার উসমানি রুটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নবীগঞ্জে উপজেলা ছাত্রলীগের দুটি পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। এক কমিটির আহ্বায়ক নাজিম উদৌলা চৌধুরী, অপর কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল। কমিটি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে উপজেলা ছাত্রলীগ। এরপর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরইমধ্যে কয়েকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আহত রুবেলকে সিলেটে পাঠানো হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় আছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
আজকের সিলেট/জেএন/এসটি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








