গোয়াইনঘাটে ভারতীয় চিনিসহ, গ্রেফতার ১
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৪ PM

গোয়াইনঘাটে ভারতীয় চিনিসহ, গ্রেফতার ১

সংবাদদাতা

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৭:০১:৪৩ AM

গোয়াইনঘাটে ভারতীয় চিনিসহ, গ্রেফতার ১


সিলেটের গোয়াইনঘাট থেকে ৩৮৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় আমান উল্লাহকে গ্রেফতার করা হয়।

সোমবার বিকেলে গোয়াইনঘাট থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের  দক্ষিণ প্রতাপপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আমান উল্লাহ ও মৃত মুন্সি মিয়ার ছেলে গনি মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে যথাক্রমে ৯৮ ও ২৮৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আমান উল্লাহকে আদালতে সপোর্দ করা হয়। 

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর