বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নেই
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১১ PM

বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ১০:৩৫:৫৭ AM

বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নেই


মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের পক্ষে সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে নগরীতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার নগরীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মো.নাজমুল ইসলামের নেতৃত্বে মিছিল করেন নেতা-কর্মীরা। এসময় এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই দিন বিকেলে নগরীর আম্বরখানা সাপ্লাই রোড থেকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় পয়েন্টে বসে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সোমবার বিকাল ৪টায় মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদের নেতৃত্বে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান প্রমুখ।

এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাই নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘এই মুহূর্তে খবর এল, রাজাকারেরা পালিয়ে গেল’ এমন স্লোগান দেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর