দোয়ারাবাজারে পুলিশের অভিযানে চিনিসহ পিতা-পুত্র আটক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২৯ PM

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে চিনিসহ পিতা-পুত্র আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৩:৫৮:০৬ AM

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে চিনিসহ পিতা-পুত্র আটক


সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৮৭ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার বোগলা ইউনিয়নের বালিছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০) এবং রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১৯)

মঙ্গলবার ভোর ৪ টায় উপজেলার বোগলা ইউনিয়নের বালিছড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

যান যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪ টায় দোয়ারাবাজার থানা পুলিশ,এসআই এনামুল হক মিঠু, এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন। আটকৃত আসামিদের বসত ঘরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের বসত ঘরে তল্লাশি করে ৩ হাজার ৩৫০ কেজি (৪৭ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পরে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসত ঘরে তল্লাশি করে আরও ২ হাজার কেজি (৪০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮৭ বস্তা চিনি সহ বাবা- পুত্রকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর