দেশের অন্যান্য বিভাগের ন্যায় সিলেটেও ছাত্রলীগ নেতাদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের ঘটনায় ক্ষুব্দ হয়ে সিলেট বিভাগের বিভিন্ন ইউনিট থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে শুরু করেছেন।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (১৭ জিলাই) সন্ধ্যা পর্যন্ত এই তিনদিনে সিলেট বিভাগের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত ৫ জন নেতা পদত্যাগ করেছেন।
পদত্যাগী ছাত্রলীগ নেতারা সংগঠনিক নিয়মে পদত্যাগের পাশাপাশি তাদের নিজস্ব ফেসবুক প্রোফাইলেও একের পর এক পদত্যাগের ঘোষণা দিচ্ছেন।
পদত্যাগ কারীরা হলেন- সিলট জেলার গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক তাহমিদ হোসেন, হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাসনিমুর রিয়াজ, সিলেট মহানগরের ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সহস-ভাপতি ফেরদৌস খান হিমেল, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ দিনুল আহমদ, একই উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রুজেল আহমদ ইসলাম।
পদত্যাগ কারীরা তাদের প্রোফাইল পোস্টে দলীয় না থেকে সাধারণ শিক্ষার্থী হয়ে লেখাপড়া করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
এদের মধ্যে একজন লিখন- ‘যে ছাত্রলীগ মরলে ৯০% মানুষ আলহামদুলিল্লাহ বলে, সেই সংগঠনের একজন কর্মী থেকে আজকে বিদায় নিলাম...!
অন্যজন লিখেন-'আমি আগে ছাত্র তারপর কোনো দলের। যেদিন ছাত্রলীগ ছাত্রদের,যেদিন সাধারণ শিক্ষার্থীদের হয়ে আন্দোলন করবে , সেদিন ডাকবেন আমি আবারো আসবো।
আজ থেকে আমি মুক্ত, সবাই নিজের স্বার্থ দেখে ,আমি পরের স্বার্থ দেখি।'
আরেকজন লিখেন-'আমি এমন কোনো সংগঠনের সাথে জড়িত থাকতে চাই না যার কারণে আমার বাবা-মাকে অসম্মানিত হতে হয় রাস্তাঘাটে। ইয়া আল্লাহ তুমি আমার ভাই-বোনদেরকে সুস্থ রেখ।’
আরেকজন লিখন- 'যেই দল ছাত্র দের পাশে ধারাতে পারেনা সেই দলে আমি থাকতে চাই না। আমি নিজ ইচ্চায় ছাত্রলীগ থেকে পদত্যাগ করলাম। আমি এমন কোনো সংগঠনের সাথে জড়িত থাকতে চাই না যার কারণে আমার বাবা-মাকে অসম্মানিত হতে হয় রাস্তাঘাটে। কোন সুস্থ মস্তিষ্কের বৈধ সন্তান ছাত্রলীগ করতে পারে না।’
প্রসঙ্গত- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশে অন্তত ১২৫ জন নেতাকর্মী ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
আজকের সিলেট/বার্তা/কে.আর









