সুনামগঞ্জে দুই ছাত্রশিবির নেতা গ্রেফতার
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৯ PM

সুনামগঞ্জে দুই ছাত্রশিবির নেতা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ০৯:৫৫:২৫ AM

সুনামগঞ্জে দুই ছাত্রশিবির নেতা গ্রেফতার


নাশকতা সৃষ্টির অভিযোগের মামলায় সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সুমেল মিয়া এবং সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের প্রকাশনা ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিম।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ বলেন, বুধবার দুপুর দেড়টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে সুমেল মিয়াকে এবং হাসননগর ছাত্রশিবিরের একটি মেস থেকে ফারহানকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে নাশকতার মামলা হয়েছিল। তারা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢুকে নাশকতার চেষ্টা করছিল। এ কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর