আজমিরীগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩০ AM

আজমিরীগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ০৮:২২:২৮ AM

আজমিরীগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০


নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এসময় এক পুলিশ উপপরিদর্শকসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সকালে উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতদের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লাবাসীর দাবিকৃত জায়গার ওপর দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর ছেলে রুবেল মিয়া তার লোকজন নিয়ে এক্সেভেটর দিয়ে মাটি ভরাট করে একটি রাস্তা নির্মাণ শুরু করেন। পাশে সরকারি একটি রাস্তা থাকায় হুকুড়া মহল্লাবাসী রাস্তাটি নির্মাণ না করতে তাদের বাধা দেন।

সংসদ নির্বাচনের পর বিষয়টি সালিশি বৈঠকের মাধ্যমে নিষ্পত্তির কথা ছিল। কয়েকদিন আগে হুকুড়া মহল্লাবাসী একত্রিত হয়ে রুবেল মিয়াকে রাস্তা নির্মাণ না করতে অনুরোধ করলে তারা তাতে অসম্মতি জানান। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দেড়ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফজলুর করিমসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ  বলেন, রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর