শুক্রবারও ১২ ঘণ্টা কারফিউ
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৪ PM

শুক্রবারও ১২ ঘণ্টা কারফিউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৭/২০২৪ ০৮:২২:৫৩ AM

শুক্রবারও ১২ ঘণ্টা কারফিউ


কোটা সংস্কারের দাবিতে সৃষ্ট আন্দোলন-পরিস্থিতি স্বাভাবিক করতে ১৯ জুলাই দিবাগত মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। তবে সাধারণ মানুষের কথা বিবেচনায় প্রতিদিনই সিলেট জেলায়ও নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিল করে জেলা প্রশাসন।

শুক্রবার সিলেটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবারও সিলেটে ১২ ঘন্টা কারফিউ জারি থাকবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর