সিলেটে সোমবারও কারফিউ শিথিল ১৫ ঘন্টা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৮ PM

সিলেটে সোমবারও কারফিউ শিথিল ১৫ ঘন্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ০৭:১৪:৪৩ AM

সিলেটে সোমবারও কারফিউ শিথিল ১৫ ঘন্টা


কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে চলমান কারফিউ সোমবারও ১৫ ঘন্টা শিথিল থাকবে। রোববার বিকেলে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কারফিউ শিথিল থাকবে।

কোটা সংস্কার আন্দোলন নাশকতায় রূপান্তরিত হলে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয। এরপর থেকে তা বহাল থাকলেও জনসাধারণের সুবিধার্তে বিভিন্ন সময়ে তা শিথিল রাখা হয়। 

আজ রোববার কারফিউ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। 

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর