হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ ইরানে নিহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, তেহরানে তার বাসভবনে ইসরায়েলি হামলায় হানিয়াহ নিহত হয়েছেন।
হামাস পরিচালিত আল-আকসা টিভি হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মুসা আবু মারজুককে উদ্ধৃত করে বলেছে, ইসমাইল হানিয়াহ হত্যাকাণ্ড একটি ‘কাপুরুষোচিত কাজ’, যাতে শাস্তি থেকে পার পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
আজকের সিলেট/ডিটি/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








