সুনামগঞ্জে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৬ AM

সুনামগঞ্জে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৪:৫৮:২৮ AM

সুনামগঞ্জে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা ও গণহারে গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার দুপুরে সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচির আয়োজন করে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি মাসুক আলম,সাধারণ সম্পাদক আব্দুল হক, জেলা বিএনপির সহসভাপতি অ্যাড মল্লিক মঈন উদ্দিন, অ্যাড শেরেনুর আলী,আইনজীবী আমিরুল হক প্রমুখ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে

মহানগর