মৌলভীবাজারে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৩ AM

মৌলভীবাজারে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৪ ০৮:২৯:৫৫ AM

মৌলভীবাজারে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা


গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন পর স্বাভাবিক হতে শুরু করেছে  মৌলভীবাজারের জনজীবন। সড়কে অফিসগামী মানুষের আধিক্য বাড়লেও গণপরিবহন ছিল অন্যান্য দিনের মতই।

বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন পয়েন্টের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র।

গত মঙ্গলবার সারাদেশে বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও  ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটেলিয়ানকে। এরপর ধেকে  তৌলভীবাজারে বিভিন্ন সড়কের ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করতে দেখা গেছে আনসার সদস্যদের। আনসারদের সহযোগীতায় রাস্তায় নামেন শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।

শহরের বাসিন্দা পিন্টু আহমদ বলেন, গত কয়েক দিন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিলো। আজ তো মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক। অফিস যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি।

এদিকে মঙ্গলবার থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও বুধবার শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থীশূন্য বেশিরভাগ ক্লাসরুম। বিদ্যালয় প্রাঙ্গনও ফাঁকা। তবে বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর